বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

সংকটকালে বিজিএমইএ নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৯ পিএম
  • ২৯৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো একটি গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতারা এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন।

ব্যবসায়ীদের বক্তব্যে শুনে তাদের সমস্যার বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজিএমইএ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনীতি, রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমাধানে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

বিজিএমইএ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম, শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, এস এম ফজুলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস, কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews