মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১.৪০ পিএম
  • ৩৯১ বার সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:

কয়েক দিন আগেই সভা শেষে দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন খালেদ মাহমুদ সুজন। এ ছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি। কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সুজন। বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। তবে পদত্যাগের কারণ এখনও জানা যায়নি। খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসাবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চার জন। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews