শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

পোশাক খাতে অস্থিরতায় দেশি-বিদেশি চক্র জড়িত: শ্রম সচিব

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৪৪ এএম
  • ৪৫৯ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পোশাক খাতে অস্থিরতার সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত রয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনে শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে স্থানীয় চক্রের সঙ্গে আন্তর্জাতিক চক্রও জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর বহু শিল্প মালিক দেশ থেকে পালিয়ে গেছেন। এ কারণে সেসব ফ্যাক্টরিতে বেতন পরিশোধ হচ্ছে না। যে কারণে অসন্তোষ থামছে না। শ্রমিক কখনও তার কর্মস্থলে আগুন দিতে পারে না, বাইরের অপশক্তিতে এসব হচ্ছে।

গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে শ্রম সচিব বলেন, স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, এ কারণে শিল্প নগরীতে অসন্তোষ কাটছে না।

তিনি বলেন, পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার ১০০-তে ১০০ নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না।

তিনি আরও বলেন, শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক, মালিকরা চাইলে পূরণ করতে পারেন। আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। ন্যূনতম মজুরি এখনই দ্বিগুণ করার দাবি বাস্তবসম্মত কিনা, সেটাই আমার প্রশ্ন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল ইসলাম, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামসহ বিজিএমইএ কর্মকর্তা, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews