বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিকে গুলির সময় ব্যবহৃত সেই মোটরসাইকেল নিয়ে নতুন তথ্য দিলেন কবির স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

ফের ইলিশের চালান জব্দ

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩৯ এএম
  • ৩৫৯ বার সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়। পরে সেগুলো জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি।

বিজিবির সুলতানপুর বিওপির একটি সূত্র নাম না প্রকাশের শর্তে বলেন, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির সুলতানপুর বিওপির একটি দল। এ সময় বিজিবি অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারি ৩১ বক্স বাংলাদেশি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews