রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

অ্যান্টিবায়োটিক রেজিসটেন্সি: মৃত্যুর হার বাড়তে পারে ৭০ শতাংশ

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৯ পিএম
  • ২৬৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ এমন এক ধরণের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। অথচ এই ওষুধের যথেচ্ছ প্রয়োগের কারণে বিশ্বে ২০৫০ সাল নাগাদ অ্যান্টিবায়োটিক রেজিসটেন্সিতে (প্রতিরোধী) বিশ্বে মৃত্যুর হার ৭০ শতাংশ বাড়তে পারে। একটি নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সমষ্টিগতভাবে ২০২৫ থেকে ২০৫০ সাল পর্যন্ত বিশ্ব তিন কোটি ৯০ লাখেরও বেশি মৃত্যু দেখতে পারে যা সরাসরি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স বা এএমআর-এর জন্য দায়ী।

ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মতো জীবাণু যখন তাদের হত্যা করার জন্য ব্যবহৃত ওষুধগুলো এড়িয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে তখন অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এএমআর-কে ‘বিশ্বব্যাপী একটি শীর্ষ জনস্বাস্থ্য এবং উন্নয়ন হুমকি’ বলে অভিহিত করেছে।

নতুন গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ড. ক্রিস মারে বলেন, যখন এএমআর- এর ব্যাপকতা এবং এর প্রভাবের কথা আসে, তখন ‘আমরা আশা করি এটি আরও খারাপ হবে।’

তিনি বলেন, ‘আমাদের নতুন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিকের নৈতিক ব্যবহারের ওপর যথাযথ মনোযোগ দেওয়া দরকার যাতে আমরা সত্যিই একটি বড় সমস্যা যা সমাধান করতে পারি।’

গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স প্রজেক্ট, ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর গবেষকরা দেখেছেন, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ২০৪টি দেশে এএমআর জনিত মৃত্যু ও অসুস্থতার জন্য ২২টি জীবাণু, ৮৪টি প্যাথোজেন-ওষুধ সংমিশ্রণ এবং ১১টি সংক্রমণ দায়ী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews