রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫৫ এএম
  • ২৫৯ বার সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।

এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে তিনজন বেইত হানুনের কাছে বেসামরিকদের একটি সমাবেশে হওয়া বিমান হামলায় নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, ইসরায়েলের দুটি বিমান হামলায় গাজা শহরে দুই শিশু ও একজন নারীসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও ১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ৯৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews