শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

পুরুষের চুলের পরিচর্যার সঠিক উপায়

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৭ এএম
  • ২৮৯ বার সংবাদটি পড়া হয়েছে

বর্তমানে কেবল নারী নয়, পুরুষরাও চুলের যত্নে বেশ সচেতন। সুন্দর ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত এত যত্ন নেওয়া জরুরি। এজন্য অনেক পুরুষই নানারকম প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু কোন প্রসাধনী আপনার চুলের জন্য উপযুক্ত তা বুঝবেন কী করে? চলুন বিস্তারিত জানা যাক-

চুলের যত্ন নিতে প্রথমে চুলের ধরন বুঝতে হবে। ভিন্ন ধরনের চুলের জন্য ভিন্ন ভিন্ন যত্ন প্রয়োজন।

তৈলাক্ত চুলের যত্ন

আপনার চুল তৈলাক্ত হলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার পর ব্যবহার করুন চুলের সঙ্গে মানানসই ‘কন্ডিশনার’ । চুলে তেল লাগানোর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শুষ্ক চুলের যত্ন

সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করুন। চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, এমন শ্যাম্পু ও ‘কন্ডিশনার’ ব্যবহার করুন। সপ্তাহে একবার চুলের আর্দ্রতা বজায় থাকে, এমন স্পা করুন। চাইলে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন। চুল শুষ্ক হলে নিয়মিত তেল ব্যবহার করুন। কোন তেল আপনার জন্য উপযুক্ত তা বিশেষজ্ঞের থেকে জেনে নিন।

চুল পড়ার সমস্যা থাকলে কী করবেন?

চুল পড়ার সমস্যা রোধ করতে ঘরোয়া টোটকা হিসেবে নারকেল তেল ব্যবহার করতে পারেন। ঈষদুষ্ণ নারকেল তেলে পেঁয়াজের রস মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন। যদিও এমন ঘরোয়া টোটকা ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

‘স্ক্যাল্প’ যেন বেশি শুষ্ক না হয় সেদিকে নজর রাখুন। এতে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। নিজের চুল হিসাবে উপযুক্ত চিরুনি ব্যবহার করুন। এতে চুলের গোড়ায় রুক্ষ অনুভূতি এড়ানো সম্ভব।

চুলের সমস্যা দূর করতে দৈনন্দিন অভ্যাস

রোজ কিছু অভ্যাস মেনে চললে চুলের সমস্যা থেকে দূরে থাকা যায়। এগুলো সম্পর্কে জানুন

চুল পরিষ্কার রাখুন: চুলের ধরন অনুযায়ী সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করুন। চুল পরিষ্কার রাখুন।

মৃদু শ্যাম্পু ব্যবহার করুন: কড়া শ্যাম্পু চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে ফেলতে পারে। তাই মৃদু শ্যাম্পু ব্যবহার করুন।

ঠান্ডা পানিতে চুল ধুয়ে নিন: ঠান্ডা পানি চুলের রোমকূপ সংকুচিত করে এবং চুল উজ্জ্বল করে। তাই চুলে গরম পানি ব্যবহার করবেন না।

কন্ডিশনার ব্যবহার করুন: শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল নরম ও মসৃণ হয়।

উপযুক্ত চিরুনি ব্যবহার করুন: ভেজা চুল আঁচড়ানোর সময় সরু চিরুনির ব্যবহার করবেন না। এসময় চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন।

অতিরিক্ত তাপ থেকে চুল রক্ষা করুন: ‘হেয়ার ড্রায়ার’, ‘স্ট্রেটনার’-য়ের অতিরিক্ত ব্যবহার করবেন না। এসব গ্যাজেট চুলকে ভঙ্গুর করে তোলে। তাই যতটা সম্ভব এগুলো ব্যবহার করা এড়িয়ে চলুন।

এছাড়াও চুলের যত্নে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। ধূমপানের অভ্যাস থাকলে সেটি ছাড়ুন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews