মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

বর্ষায় ভিটামিন ডি সমৃদ্ধ যেসব খাবার খাবেন 

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২১ এএম
  • ২৬৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

বর্ষায় মেঘলা আকাশ এবং রোদ কমে যাওয়ার কারণে তা আমাদের শরীরের প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করা কঠিন করে তুলতে পারে। শক্তিশালী হাড় বজায় রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার জন্য ভিটামিন ডি অপরিহার্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, অফিস অফ ডায়েটারি সাপ্লিমেন্টস অনুসারে, ভিটামিন ডি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এটি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে, যা শক্তিশালী হাড় গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে। অস্টিওপোরোসিস এমন একটি সমস্যা যা হাড়কে জীর্ণ এবং দুর্বল করে, যে কারণে তৈরি হয় ফ্র্যাকচারের প্রবণতা। আপনার ভিটামিন ডি-এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং বর্ষাকালকে পূর্ণরূপে উপভোগ করতে এই ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো আপনার খাবারের তালিকায় যোগ করুন-

১. চর্বিযুক্ত মাছ

চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকেরেল এবং টুনা, ভিটামিন ডি-এর ব্যতিক্রমী খাদ্যতালিকাগত উৎস। এগুলো শুধুমাত্র ভিটামিন ডি দেয় না বরং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও দেয় যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) ফুড কম্পোজিশন ডেটাবেস অনুসারে, চাষকৃত আটলান্টিক স্যামনের ৩.৫-আউন্স (100-গ্রাম) পরিবেশন ৫২৬ আইইউ ভিটামিন ডি প্রদান করে, যা দৈনিক চাহিদার (DV) ৬৬%। সপ্তাহে দুইবার আপনার খাবারে ভাজা বা বেকড মাছ যোগ করুন। যা আপনার ভিটামিন ডি গ্রহণকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।

২. ডিমের কুসুম

ডিমের কুসুম শুধুমাত্র নানাবিধ রান্নার উপাদানই নয়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডিও রয়েছে। আস্ত ডিম সেদ্ধ করা, স্ক্র্যাম্বল করা বা অমলেটে খাওয়ার অভ্যাস এই প্রয়োজনীয় পুষ্টির দৈনিক চাহিদা পূরণে সাহায্য করতে পারে।

৩. দুগ্ধজাত পণ্য

অনেক দুগ্ধজাত দ্রব্য, যেমন দুধ, দই এবং পনির ভিটামিন ডি সমৃদ্ধ। লেবেল দেখে নিশ্চিত হোন যে এতে ভিটামিন ডি যুক্ত রয়েছে। এই দুগ্ধজাত খাবারগুলো কেবল ক্যালসিয়ামই সরবরাহ করে না, সেইসঙ্গে আমাদের প্রতিদিনের ভিটামিন ডি-এর প্রয়োজনীয়তা পূরণ করতেও সাহায্য করে, যা শক্তিশালী হাড় বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪. মাশরুম

মাশরুম, বিশেষ করে যেগুলো বৃদ্ধির সময় সূর্যালোক বা অতিবেগুনী রশ্মির সংস্পর্শে আসে, সেগুলোতে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে। USDA বলে যে, কিছু বন্য মাশরুম, ইউভি আলোর সংস্পর্শে আসার কারণে সেগুলো ভিটামিন ডি-২ এর চমৎকার উৎস। মোরেলস এক ধরণের বন্য মাশরুম যার প্রতি কাপে ১৩৬ আইইউ ভিটামিন ডি থাকে, যা দৈনিক চাহিদার ১৭% প্রদান করে।

৫. কড লিভার অয়েল

ভিটামিন ডি এর আরেকটি শক্তিশালী উৎস হলো কড লিভার অয়েল। যদিও এর স্বাদ সবার কাছে ভালো নাও লাগতে পারে। তবে কড লিভার অয়েল ক্যাপসুল গ্রহণ করলে বা আপনার ডায়েটে অল্প পরিমাণে যোগ করলে এই প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যাবে। তবে আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগে থাকেন সেক্ষেত্রে এই তেল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews