বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বৃষ্টিভেজা দিনে ভিন্ন স্বাদের খিচুড়ির

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১০ এএম
  • ২৫৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

আর খিচুড়িতে ভিন্ন স্বাদ কার না পছন্দ! চলুন, জেনে নেওয়া যাক বৃষ্টিভেজা এমন দিনে ভিন্ন স্বাদের তিন ধরনের খিচুড়ির রেসিপি-

মাংসের ভুনা খিচুড়ি

ননস্টিক কড়াই গরম করে আঁচ কমিয়ে ভেজে নিন মুগ ডাল। মুগ ডালের রং বাদামি হয়ে এলে নামিয়ে চালের সঙ্গে ধুয়ে জল ঝরাতে দিন। আর একবার কড়াই গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গরম মশলা ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে অল্প পানি দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা ও রসুন বাটা দিয়ে আরেকটু নেড়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবরকম গুঁড়ো মশলা ও নুন দিয়ে দিন। নাড়তে নাড়তে তেল ছেড়ে এলে হাড় ছাড়া খাসি বা গরুর মাংসের টুকরো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মিনিট কুড়ি ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চাল ও ডালের মিশ্রণটি মশলায় দিয়ে দিন। মিনিট দশেক আরও ভেজে নিন। চেরা কাঁচামরিচ দিয়ে দিন। ভাজা হয়ে এলে তাতে গরম পানি ঢেলে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিন। এক কাপ চাল-চালের মিশ্রণ হলে হলে দু’কাপ পানি দিতে হবে। খানিক পরে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে ১০ মিনিটের জন্যে দমে বসান। ১০ মিনিট পর ঢাকনা খুলে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাংসের ভুনা খিচুড়ি।

নারকেল দিয়ে খিচুড়ি

কড়াই গরম করে শুকনো খোলায় ডাল হালকা করে ভেজে নিন। তারপর নামিয়ে আলাদা করে রেখে দিন। অন্য দিকে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল ও ঘি দিন। তেল-ঘি গরম হলে তাতে তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরে ও গোটা গরম মশলা দিন। এবার চাল দিয়ে হালকা করে ভাজতে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর একটু মিশে এলে ডাল দিয়ে ভাজুন।

এবার আদা, মরিচ বাটা, জিরা বাটা, হলুদ, নুন ও কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকুন। এরপর সামান্য গরম পানি দিন। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে টুকরো করে কেটে রাখা আলু, গাজর, বিন্‌স, মটরশুঁটি ভেজে নিন। এবার চাল ও ডাল একটু সেদ্ধ হয়ে গেলেই তাতে আলু ও সবজি মিশিয়ে নাড়তে থাকুন। তারপর চিনি ও নারকেল কোরা ওপর থেকে ছড়িয়ে দিন। সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ওপরে গরম মশলা, ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন নারকেলের খিচুড়ি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews