রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

পলিথিন ব্যাগের বিরুদ্ধে নভেম্বরে দেশব্যাপী অভিযান

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ২৪৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে আগামী ১ নভেম্বর থেকে সমগ্র দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা
রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে ১ অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল, যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি ও প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাঁচাবাজারসহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে ও পরিবেশ অধিদপ্তর সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু করা হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, প্লাস্টিক দূষণ কেবল পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোতালেব, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, প্লাস্টিক অ্যান্ড রাবার সু মার্চেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাজী মো. কামরুল হাসান, বাংলাদেশ ব্রেড অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. জালাল উদ্দীন-সহ বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ব্যবসায়ী ও দোকান মালিকরা সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews