শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

বিবাহ বিচ্ছেদের শুভেচ্ছা জানালেন পরীমণি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৩৮ এএম
  • ৩৯৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। মাত্র ২ বছরের মাথায় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

একটি ছবি প্রকাশ করে পরী লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।

এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে চিত্রনায়িকা লিখেছেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।

পরে এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরী আরও লিখেছেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

পরীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

দীপা বড়ুয়া নামে একজন লিখেছেন, ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো।

উম্মে সাবেরা তাজকিয়া লিখেছেন, মাশাআল্লাহ মা, মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে। এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলো। এভাবেই ময়লা-আবর্জনাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে।

ফারহানা রহমান লিখেছেন, মাশাআল্লাহ একজন আদর্শ মা, যত দেখি ততই ভালো লাগে।

পপি চাকমা নামে আরেকজন লিখেছেন, পরীকে হাসিখুশি দেখতেই ভালো লাগে। মুখে সারাজীবন হাসি লেগে থাকুক। বাবুদের সঙ্গে নিয়ে সুখে থেকো।

প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews