মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.২৮ পিএম
  • ২৫৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে সফরকারী বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায়।

দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের কীর্তি হিসেবে ভাবা হচ্ছে। পাকিস্তানের চেয়ে স্বাগতিক ভারত অনেক বেশি শক্তিশালী হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারফরমেন্সে ধারাবাহিক হতে চায় টাইগাররা।

বাংলাদেশের বর্তমান টেস্ট দলটি পর্যাপ্ত ভারসাম্যপূর্ণ। যে কোনো দেশের বিপক্ষে ও বিশ্বের যে কোনো কন্ডিশনে পারফরমেন্স করতে পারে তারা। যদিও দলে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের মতো ২ জন স্বীকৃত অলরাউন্ডার রয়েছে। তাদের জন্যই একাদশে ২ জন করে অতিরিক্ত বোলার এবং ব্যাটার নিতে পারে টাইগাররা। তবে এই মুহূর্তে দলের পেস আক্রমণের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে অবাক করছে।

পাকিস্তান সিরিজে নিজের গতির প্রমাণ দিয়েছেন তরুণ সেনসেশন নাহিদ রানা। তার সাথে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালিদ আহমেদ। গত ২ বছরে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে নিজেদের পারদর্শীতা দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। পাকিস্তান সিরিজ জয়ের মাধ্যমে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা দেখছে দলটি।
এই টেস্ট দলকে তার দেখা দেশের ক্রিকেট ইতিহাসে সেরা বলে অভিহিত করেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মোটেও বাড়িয়ে বলেননি তিনি। কারন হার্শা ভোগলে, আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ভারতকে সতর্ক করেছেন।

বাংলাদেশ
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ আর সেই দল নেই যা ৫ বছর আগে ছিল। সর্বশেষ ২ ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। ওই সিরিজের ২ ম্যাচই ইনিংস ব্যবধানে এবং আড়াই দিনের মধ্যে জিতেছিল ভারত। ২ বছর আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। শেষ টেস্টের পঞ্চম দিন জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় টাইগাররা।

এবারের সফরে যদি কোনো টেস্ট পঞ্চম দিনে টেনে নেওয়া যায় তাহলে দলের ম্যাচ জয়ের সুযোগ থাকবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশ ছাড়ার আগে শান্ত বলেছিলেন, “টেস্ট জিততে হলে আপনাকে ৫ দিন ভালো খেলতে হবে। আমাদের লক্ষ্য ৫ দিন ভালো খেলা। আমি বিশ্বাস করি, আমরা যদি কোন টেস্ট পঞ্চম দিনে নিয়ে যেতে পারি তাহলে জয়ের সুযোগ থাকবে।”

তিনি আরও বলেছিলেন, “এটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে। এজন্য আমরা সর্তক। কিন্তু পাকিস্তানে ভালো একটি সিরিজ শেষ করার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। দলের মধ্যে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভারতকে হারাতে পারি। প্রতিটি সিরিজেই সুযোগ আছে। ২টি ম্যাচে জেতার জন্যই আমরা খেলবো।”

উল্লেখ্য, টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি ২টি টেস্ট ড্র হয়।

পাকিস্তান সিরিজ থেকে ১টি পরিবর্তন নিয়ে ভারত সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। পেসার শরিফুল ইসলামের জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান শরিফুল।

চেন্নাইয়ের উইকেটে টাইগারদের সামনে যত চ্যালেঞ্জচেন্নাইয়ের উইকেটে টাইগারদের সামনে যত চ্যালেঞ্জ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা একাদশ নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকায় ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেওয়ার এটাই সেরা সুযোগ টাইগারদের সামনে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালিদ আহমেদ।

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews