বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

রাজধানীতে একজনকে কুপিয়ে হত্যা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫.১৮ এএম
  • ২৯৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক:

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে ওই তরুণ অন্য একজনের বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। দুর্বৃত্তদের হাতে প্রাণ দিতে হয়েছে তাকে।

নিহতের নাম শাহাদাত হোসেন (২০)। বাবা মো. শাহ আলম। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাম্পানগর এলাকায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুর এলাকার গ্রিনভিউ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ওই তরুণের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে শাহাদাতকে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে শাহাদাত একটি বাসার ভেতরে ঢুকে পড়েন। তবে সন্ত্রাসীরা তার পিছু ছাড়েনি। ওই বাসার ভেতরে ঢুকেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কোপানোর সময় শাহাদাত বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ এগিয়ে যাননি।

ওসি ইফতেখার বলেন, হামলার পর শাহাদাতকে আহত অবস্থায় স্থানীয়রা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাদাতের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews