মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০৫ এএম
  • ২৮৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক:

নওগাঁর পোরশায় সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের শিতলীঘাট এলাকার ভড়কা দাঁড়া থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

ওই দুই যুবক হলেন উপজেলার নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর (৩৫) ও শিতলী গ্রামের সাইফুলের ছেলে শম্ভু (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে শম্ভু ও সানাউরসহ ১০-১২ জনের একটি দল চোরাইপথে গরু নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গতকাল বুধবার ভোরে গরু নিয়ে আসার পথে বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় ২৩০ মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করেন।

অন্যরা পালাতে পারলেও শম্ভু ও সানাউরকে আটক করে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। আটকদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নীতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মাইদুর বলেন, শম্ভু ও সানাউরসহ ১০-১২ জনের একটি দল চোরাইপথে ভারতে গরু নিতে যায়। সেখান থেকে ফেরার পথে বিএসএফের তাড়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও সানাউরকে আটক করে নিয়ে যায়।

নিতপুর বিজিবি-১৬ ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করছি। পরে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews