শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

শিক্ষা ক্যাডারে আসছে বড় পদোন্নতি

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২.১২ পিএম
  • ২৬৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তিন স্তরে বড় পদোন্নতি আসছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক এই তিন ক্যাটাগরিতে বড় ধরনের পদোন্নতির কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, এরপর সহকারী থেকে সহযোগী অধ্যাপক, সর্বশেষ প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হবে।

এরই অংশ হিসেবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যাপক পদোন্নতির জন্য ‘বিভাগীয় পদোন্নতি কমিটি’র (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার ফের সভা ডাকা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, বুধবার বৈঠকে ১৬ থেকে ২২তম বিসিএস পর্যন্ত সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য ‍১ হাজার ৬০ জনের বিপরীতে ১ হাজার ৯৪৯ জনের তালিকা উপস্থাপন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তালিকায় ২০২৫ সালে অবসরে যাবেন এমন কর্মকর্তাদের নাম সংযুক্ত করে এ তালিকা করা হয়েছে। তালিকায় দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক পদ ধরা হয়েছে। তবে কতজনকে শেষ পর্যন্ত পদোন্নতি দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি।

মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের কলেজ শাখার কর্মকর্তারা বলছেন, শিক্ষা ক্যাডারের নিয়োগ হয় বিষয় ভিত্তিক। পদোন্নতিও দেওয়া হয় বিষয় ভিত্তিক। এবারও সেইভাবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এরইমধ্যে মাউশি থেকে পদোন্নতিযোগ্য অধ্যাপক কর্মকর্তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী বুধবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য কর্মকর্তাদের নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী শনিবার ফের বৈঠক ডাকা হয়েছে। সেখানে পদোন্নতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সর্বশেষ ২০২৩ সালে মার্চ মাসে ৬৮৬ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

১৬তম থেকে ২২তম বিসিএস পর্যন্ত শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক সবাইকে পদোন্নতির প্রস্তাব করেছে মাউশি। ২২তম ব্যাচ পর্যন্ত সবাইকে পদোন্নতি দিতে সরকারকে অতিরিক্ত অর্থ গুনতে হবে না। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন পাচ্ছেন তারা। এই সংখ্যা প্রায় দুই হাজারের মতো।
কর্মকর্তারা বলছেন, অধ্যাপকের পর সহযোগী এবং সহকারী পদে পদোন্নতির কাজ শুরু হবে। চলতি বছরের মধ্যে এ তিন ক্যাটাগরিতে পদোন্নতি দেওয়ার কাজ শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. রেজাউল করিম বলেন, আজকের ডিপিসি সভায় সবার সঙ্গে পরিচয় পর্ব ও প্রাথমিক আলোচনা হয়েছে। কতজনকে পদোন্নতি দেওয়া হবে তা চূড়ান্ত করতে আরও কয়েকটি সভা করতে হবে। আগামী শনিবার ফের সভা ডাকা হয়েছে। এর আগে কতজনকে পদোন্নতি দেওয়া হবে তা বলা যাচ্ছে না। আর্থিক সংশ্লেষ না থাকায় আমরা ১৬ থেকে ২২ ব্যাচ পর্যন্ত সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির প্রস্তাব করেছি।

জানা গেছে, পদোন্নতির সকল শর্ত পূরণ করেও বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এর মধ্যে কোনো কোনো ব্যাচের কর্মকর্তারা দেড় যুগ ধরে একই পদে কর্মরত আছেন। দীর্ঘদিন একই পদে কর্মরত থাকায় শিক্ষা ক্যাডারের মূল পদ সরকারি কলেজের শিক্ষকরা হতাশ হয়ে পড়েছেন। সামাজিকভাবেও বিব্রত হচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির কর্মকর্তারা বলছেন, অন্য ক্যাডারে ব্যাচ ভিত্তিক পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারে বিষয় ভিত্তিক পদোন্নতি দেওয়া হয়।

সূত্র জানায়, ১৬তম থেকে ২২তম বিসিএস পর্যন্ত শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক সবাইকে পদোন্নতির প্রস্তাব করেছে মাউশি। ২২তম ব্যাচ পর্যন্ত সবাইকে পদোন্নতি দিতে সরকারকে অতিরিক্ত অর্থ গুনতে হবে না। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন পাচ্ছেন তারা। এই সংখ্যা প্রায় দুই হাজারের মতো।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্রে জানা গেছে, সংখ্যার দিক দিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বড় ক্যাডার। বর্তমানে এই ক্যাডারে মোট পদ আছে প্রায় সাড়ে ১৫ হাজারের বেশি। এর মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা। এই ক্যাডারের অধিকাংশ কর্মকর্তা সরকারি কলেজে শিক্ষকতা করেন। আর কিছুসংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews