রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৯ পিএম
  • ২৪১ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রেজাউল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মোনায়েম হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকা বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাবলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোন মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

নিষেধাজ্ঞার আবেদনের বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর এম এ সালাউদ্দিন ইস্কান্দার বলেন, অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত দরখাস্ত ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় দরখাস্তটি আদালত মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews