মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে বিচারককে গুলি করে হত্যা

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১০ এএম
  • ২৪৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক ;

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিচারককে হত্যার ঘটনায় লেচার কান্ট্রি শেরিফ শাওন স্টিনেসকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কেন্টাকির হোয়াইটসবার্গের আদালতে ওই বিচারককে একাধিক গুলি করে হত্যা করা হয়। যেটি লেক্সিংটন থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’

কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেয়া হয়।

গেহার্ট ১৪ বছর ধরে কেন্টাকিতে পুলিশের চাকরি করছেন। চাকরি জীবনে তিনি এমন ঘটনার স্বাক্ষী আর কখনও হননি। আদালত প্রাঙ্গনে বিচারককে হত্যায় অবাক হয়েছে কেন্টাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লাউরেন্স বি ভ্যানমিটার।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews