শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ২৫১ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি:সংগৃহীত

সময়সংবাদ ডেস্ক :

রাঙ্গামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ কথা জানিয়েছেন।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে বনরূপা বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছি। ক্ষতি নিরূপণের জন্য জেলা কোর কমিটি থেকে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষতি নিরূপণের পর আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।

জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, গত ২০ সেপ্টেম্বরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না।

এদিকে ধীরে ধীরে রাঙ্গামাটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয়েছে। ৭২ ঘণ্টার অবরোধের রোববার দ্বিতীয় দিন চলছে। সকালে জেলা সদর থেকে সব রুটে যান বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে শহরের অভ্যন্তরীণ চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশাসহ ট্রাক, মিনি ট্রাক সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন হওয়ায় এতে মানুষ দুর্ভোগে পড়েছে বেশি। চাকরিজীবী মানুষদের হেঁটে অফিসে যেতে দেখা গেছে। তবে গতকাল থেকে এই পর্যন্ত আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাই থোয়াই চৌধুরী জয় জানান, সাজেকে বর্তমানে প্রায় ১৪০০ এর মতো পর্যটক অবস্থান করছেন। যেহেতু পর্যটকরা ফিরে যেতে পারেননি, তাই রিসোর্ট কটেজ মালিক সমিতির পক্ষ থেকে পর্যটকদের থাকার খরচ ৫০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews