শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

পাথরঘাটায় প্লাস্টিক বর্জ্য অপসারণে দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩০ পিএম
  • ৫০৩ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা:

বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটার নদী দূষণমুক্ত ও প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় ‘প্লাস্টিক বর্জ্য বর্জন করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, নদী বাঁচলে বাঁচবে দেশ, প্লাস্টিক ফেললে নদী হবে শেষ, নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধংস করবো না ‘ এছাড়াও নানা স্লোগান নিয়ে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এবং হেলিপ্যাডে এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করেন কয়েক শতাধিক স্থানীয় সাধারণ মানুষ। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়ন করে।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক এ এস এম জসিম, দৈনিক আজকের দর্পন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি সাকিল আহমেদ, মনির হোসেন, জাকির হোসেন, নাজমুল সৈকত, সিফাত খান, মুসা মিয়া প্রমুখ

মেহেদী শিকদার বলেন, পরিবেশ আজ ধংসের দ্বারপ্রান্তে। নদী দখল হচ্ছে, প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। ধংস হচ্ছে মাছসহ সামুদ্রিক সম্পদ। দ্রুত এই প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানাচ্ছি।আমরা দুদিনের আলটিমেটাম দিয়েছি, বিষখালী নদীর পাড় থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ না হলে কঠোর পদক্ষেপ সহ পৌরসভা ঘেরাও করা হবে।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকার উপর প্রভাব পড়েছে। মানুষের অবাধ প্লাস্টিক ব্যবহারে নদী দুষন-দখল হচ্ছেই পাশাপাশি পরিবেশ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এ কারনে মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। আমরা মাকে যেমন যত্ন করি, ভালোবাসি তেমনি নদীও আমাদের মা, মাকে ধংস নয় আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews