মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে

শিল্পাঞ্চলে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ২.০৯ পিএম
  • ২৪৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ফের আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় অন্তত ৫২ টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, নতুন করে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় ৫২ টি কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৪৩ টি শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বেশ কিছু কারখানার গেটে ১৩(১) ধারার নোটিশ দেখা গেছে। এছাড়া জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

সড়ক অবরোধ করা শ্রমিকরা জানায়, অন্যান্য কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি করলেও তারা উৎপাদন চালু রেখেছেন। অন্যান্য কারখানার শ্রমিকরা কারখানায় এসে ঝামেলা করলেও সকল শ্রমিক কাজ করেছে। তার পরেও কারখানা বন্ধ করে রেখেছেন কতৃপক্ষ। গত মাসসহ চলতি মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে রাখা হয়েছে। শ্রমিকরা বাসা ভাড়া ও দোকানের বাকী পরিশোধ করতে পারছে না। সারা মাস কাজ করে বাড়িওয়ালা ও দোকান মালিকের লাঞ্চনা সহ্য করতে হচ্ছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করনি মালিক পক্ষ। তাই আজ বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের জেরে গতকাল থেকে আবারও এই অঞ্চলে বেশ কিছু তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। প্রায় ৫২ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৩ টি কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে।

হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের গেটে দেওয়া একটি নোটিশে লেখা হয়, দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এ্যাপারেল গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, এক্সপ্রেস ওয়াশিং এন্ড ডাইং লিমিটেড, আর্টিষ্টিক ডিজাইন লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক জানানো যাচ্ছে যে, আশুলিয়া শিল্পাঞ্চলের বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ রোজ সোমবার হইতে উল্লেখিত কারখানা সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হইবে। কারখানায় নিরাপত্তা বিভাগ অত্র নোটিশের আওতামুক্ত থাকবে। অনন্ত গ্রুপের একটি কারখানার গেটেও একই নোটিশ দেখতে পাওয়া যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালে নরসিংহপুর এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় ৫২ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ৪৩ টি পোশাক কারখানা। বাকিগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews