শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

শাক-সবজিতে ক্ষতিকর ভারী ধাতু,ক্যান্সারের ঝুঁকি

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ২৮৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

লাল শাক, শিম, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু। ফলে এসব সবজি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে ৯টি সবজিতে হেভিমেটাল বা ভারী ধাতুর উপস্থিতি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

ফলাফল উপস্থাপনে বলা হয়, সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। তারা বাজার থেকে ৯ ধরনের সবজি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি।

গবেষণাটি করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর থেকে এসব সবজি সংগ্রহ করা হয়। এরপর তা থেকে খাবার অনুপযোগী পদার্থ আলাদা করে চালানো হয় নিরীক্ষা। দেখা গেছে, এসব সবজিতে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামসহ বেশকয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। তবে এ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভিমেটালের উপস্থিতি পাওয়া গেছে লালশাকে।

গবেষণায় উঠে এসেছে, যেখানে সবজিতে ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি কেজিতে ১৯০ মাইক্রো গ্রাম, সেখানে লালশাকে পাওয়া গেছে ৭০৪.৩২ মাইক্রো গ্রাম। বেগুনে প্রতি কেজিতে ২৭৫.৬৬, ঢেঁড়সে ৩৪৯ ও টমেটোতে ১৯৫ মাইক্রো গ্রাম ক্যাডমিয়াম মিলেছে। ক্যাডমিয়ামের সর্বোচ্চ উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনায়।

একইভাবে ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে শিম, শসা, ঢেঁড়স, পটল ও লালশাকে। প্রতি কেজিতে যেখানে এই ধাতুর সর্বোচ্চ মাত্রা ২৩০০ মাইক্রো গ্রাম, সেখানে লালশাকে এর মাত্রা ছিল ২৮২৬ দশমিক ৮৬। ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া গেছে ময়মনিসংহ জেলায় এবং সর্বনিম্ন নারায়ণগঞ্জে।

লেডের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বেগুন, বাঁধাকপি, শিম, শসা, ঢেঁড়স, পটল, টমেটো ও লালশাকসহ ৯টি সবজিতে। লেডের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারায়ণগঞ্জে ও কম জামালপুরে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা এসব শাক-সবজি দূষিত মাটি, পানি এবং শিল্পাঞ্চলের আশপাশে চাষ না করার পরামর্শ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews