শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সাকিবের বিদায় ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২২ পিএম
  • ২৯১ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
সময়টা ভালো যাচ্ছে না। আগের সেই ফর্ম নেই, মাঠের বাইরেও একের পর এক বিতর্ক নাস্তানাবুদ সাকিব আল হাসান। এই মুহূর্তে ভারতে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা। সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের ক্যারিয়ার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন সাকিব।

টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এক সময়ের এই নম্বর ওয়ান অলরাউন্ডার। নিজেই জানিয়েছেন এই কথা।

একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানান তিনি। ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান সাকিব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

চলতি বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সাকিব। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি অবশ্য তিনি ভুলে যেতে চাইবেন। সেদিন ব্যাট হাতে মুখোমুখি হওয়া প্রথম বলেই বিদায় নিয়েছিলেন তিনি। বল হাতেও ১৯ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে। সেই সফরে তারা টাইগারদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুটি টেস্ট খেলবে। সেই সিরিজের পরই সাদা পোশাকের ক্রিকেটে সাকিবকে আর দেখা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews