শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

চড়া দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগী

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪৬ পিএম
  • ৩০২ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয়ার ২ সপ্তাহ পরও স্বস্তি ফেরেনি বাজারে। এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম,মুরগী। ফলে ক্রেতারা পড়ছে ভোগান্তিতে। বরং,সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির দাম গত সপ্তাহের মতো থাকলেও এখনো দাম চড়া। কাঁচামরিচের ঝাল আরও বেড়েছে। এক লাফে অন্তত ৬০ টাকা বেড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ গত সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে।

বাজারে ৭৫০ টাকা গুনতে হচ্ছে প্রতিকেজি গরুর মাংসের জন্য। মুরগির ডিমের ডজন ১৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে সবজির দাম স্থিতিশীল আছে।

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা জানান, সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে, ৮০ থেকে ১০০ টাকা থেকে নেমে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস। এ ছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে দেখা গেছে, শশার কেজি ৮০ টাকা, লতি ৭০ থেকে ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাকরোল ও বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামে মিলছে পেঁপে। প্রতি কেজি ২০ টাকা। সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।

জানা গেছে, এক সপ্তাহ আগেও ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। তিনদিনের টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

মুদি দোকানিরা জানান, আলুর কেজি ৫৫ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, দেশি আদা ২৬০ টাকা ও রসুন ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews