শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

নিরাপরাধ কেউ আসামি হলে ভয়ের কারণ নেই: আইজিপি

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২২ পিএম
  • ৩১৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

নিরাপরাধ কেউ আসামি হলে ভয়ের কারণ নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মামলা হলে আসামিদের গ্রেপ্তার করতে হবে, আইনের বিধান তা বলে না। কেউ সত্যিকার অর্থে জড়িত হলে তাকে গ্রেপ্তার করা যাবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মামলা হওয়ার পর অপরাধে জড়িত থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরপরাধ কাউকে আসামি করা হলে যাচাই-বাছাই হবে। তদন্তে নিরপরাধ প্রমাণ হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, মামলায় পুলিশ, বিজিবি, ডিসি ও বিভাগীয় কমিশনার এবং সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। যারা সত্যিকার অর্থে ঘটনায় জড়িত, তাদের আসামি করলে মামলা শক্ত ও তদন্ত করা সহজ হয়।

ময়নুল ইসলাম বলেন, যারা জামিনে রয়েছেন তাদের নজরদারির মধ্যে রাখা হবে। তারা আবার অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র ব্যবহারকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সব অপতৎপরতা রুখে দিতে হবে।

এ সময় মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews