শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

নেপালে বৃষ্টিপাতে সৃষ্টি বন্যা: তলিয়ে গেছে নিচু এলাকা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.০০ পিএম
  • ২৭৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

নেপালে বর্ষার অবিরাম বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় পুরো নেপালজুড়ে রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ১০১ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। খবর এএফপির।

দক্ষিণ এশিয়ায় হিমালয় পাহাড়ের কোল ঘেঁষে থাকা নেপালে জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষার সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধস দেশটিতে প্রায় সাধারণ ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের মাত্রা ও তীব্রতা আগের চাইতে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের নদীগুলোতে দেখা দেয় আকস্মিক বন্যা। নদীর কূল ছাপিয়ে বন্যার পানির তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির বিভিন্ন মহাসড়ক।

বন্যায় প্রাণহানির কথা জানাতে গিয়ে নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে এবং আরও ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে আর এ কারণেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

গতকাল শনিবার সকাল নাগাদ আগের ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকার আশপাশে ২৪০ মিলিমিটার (৯ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। ১৯৭০ সালের পর থেকে এতো বৃষ্টিপাত এখানে আর হয়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews