শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ডিসি নিয়োগে আর্থিক লেনদেন: ইটস এ ফেইক নিউজ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ২৯৭ বার সংবাদটি পড়া হয়েছে
ডিসি নিয়োগে আর্থিক লেনদেন: ইটস এ ফেইক নিউজ,ছবি সংগ্রহীত।

সময় সংবাদ ডেস্ক :

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে প্রশাসনে অর্থের বিনিময় নিয়োগের অভিযোগ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। খবরে বলা হয়েছে, বড় অংকের টাকার বিনিময়ে তারা জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে আলোচনা করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘ইটস এ ফেক নিউজ।’ বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাকে সরকার যে টেলিফোন দিয়েছে সেটা আমি ব্যবহার করি না। আমি আগের নম্বরই ব্যবহার করছি।

তিনি বলেন, আমার মোবাইল হল স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে মানহানির মামলা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে বলবো, যারা এই নিউজ করেছেন তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দেই। রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে আমি কি তার পেছনে দৌঁড়াবো? কখনই না।

তিনি আরও বলেন, আমরা সরকারে থেকে জনগণের স্বার্থে কাজ করি। আমার নিয়মকানুন মোতাবেক যতদিন আল্লাহ হায়াত রেখেছেন ততদিন কাজ করে যাবো। সূত্র : চ্যানেল২৪

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews