বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে:মার্কিন প্রতিবেদন

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৩০৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ভারতে ধর্মীয় স্বাধীনতা ‘খর্ব’ হচ্ছে, নতুন এক প্রতিবেদনে এমন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে থাকে।খবর দ্য প্রিন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংখ্যালঘুদের সঙ্গে ‘বৈষম্য’ করা হচ্ছে, ছড়ানো হচ্ছে ‘বিদ্বেষমূলক বক্তব্য’। আর অভিযোগ তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত জুনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ রাজনৈতিক নেতাদের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ বেড়ে যায়।

বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে আরও বলা হয়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে মনোনিবেশ করে, যা অন্যায়ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের প্রভাবিত করে এবং তাদের ধর্মীয় বিশ্বাস চর্চার ক্ষমতা সীমিত করে দেয়।

ইউএসসিআইআরএফ বলছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা ক্রমাগত অবনতিশীল এবং এক উদ্বেগজনক গতিপথ অনুসরণ করছে।

প্রতিবেদনে ভারত সরকারকে ধর্মান্তরবিরোধী, গোহত্যাবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মতো আইন ব্যবহারে বিভিন্ন সম্প্রদায়ের ওপর নিপীড়ন চালানোর জন্য দায়ী করা হয়েছে।

এতে ২০২৪ সালের ওয়াকফ সংশোধনী বিলেরও উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য ওয়াকফ বোর্ডে (ইসলামিক ট্রাস্ট বোর্ড) অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করা।

প্রতিবেদনে ৭২ বছর বয়সী এক ব্যক্তি এবং ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীর ওপর হামলা সহ গো-রক্ষকদের অনেক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ১৬১টি ঘটনা উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে দিল্লির ৬০০ বছর পুরানো আখুন্দজি মসজিদ ভাঙার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অভিযোগ করা হয়েছে, কোনো সতর্কতা ছাড়াই এটি ভেঙে ফেলা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের কয়েক দিন পর এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর চলাকালেই প্রতিবেদনটি প্রকাশ করল ইউএসসিআইআরএফ।

বৃহস্পতিবার এ প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি বলছে, ইউএসসিআইআরএফ যেন এজেন্ডা-চালিত প্রচেষ্টা থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্রের মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংস্থাটি রাজনৈতিক এজেন্ডাসহ একটি পক্ষপাতদুষ্ট সংস্থা। ভারত এ প্রতিবেদন প্রত্যাখ্যান করছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews