মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল, বৃষ্টিতেও মানুষের ঢল

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ২২৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ঢাকা: বৈরী আবহাওয়ার মধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় সিরাত মাহফিল। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে মাহফিলের মূল আয়োজন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি উপেক্ষা করে বেলা ১২টা থেকে জনসমাগম হতে থাকে মাহফিল প্রাঙ্গণে। সময় যত গড়াচ্ছে, বাড়ছে মানুষের ভিড়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছে। মূল আয়োজন শুরুর আগে ইসলামী সংগীত, হামদ্ ও নাত পরিবেশন করেন শিল্পীরা।

শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক সাইয়েদ আবদুল্লাহর সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান আজহারীর নাম মূল প্রোগ্রামের পোস্টারে না থাকলেও মাহফিলে তার আসার কথা রয়েছে। সে জন্য লোকজনের আগ্রহ কিছুটা বেশি। এছাড়াও গত সরকারের সময়ে নির্যাতিত অনেক আলেমসহ প্রখ্যাত ইসলামিক স্কলাররা আসবেন। সে জন্য লোকসমাগম বাড়ছে।

জানা গেছে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, ড. মুফতি আবু ইউসুফ খান, প্রফেসর ড. আব্দুস সামাদ, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা মোশাররফ হোসাইন, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন ও হাফেজ মাওলানা মুফতি আমীর হামজার।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে এই মাহফিল হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় আয়োজন একদিন পেছানো হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2025
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews