সময় সংবাদ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বামনা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে আসমাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আাজাদ রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এনায়েত কবীর হাওলাদার,সাবেক সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন হাওলাদার, যুগ্নআহবায়ক ইকবাল কোরাইশী বাবু, উপজেলা যুবদলের আহবায়ক দিপু শিকদার প্রমুখ।
সঞ্চালনা করেন ওলামা দলের সাধারন সম্পাদক আজমল খান।
Leave a Reply