মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

তৃতীয় ম্যাচও হারলো বাংলাদেশের মেয়েরা

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১২.৩৯ এএম
  • ২৩৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটায় বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এবার তৃতীয় ম্যাচও হারলো নিগার সুলতানা জ্যোতির দল। শারজায় আজ ওয়েস্ট ইন্ডিজের নারীদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। হেরেছে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা এই রান পেরিয়ে যায় ২ উইকেট হারিয়ে, ৪৩ বল হাতে রেখে। এই হারে সেমিফাইনালে ওঠার সমীকরণটা কঠিন হয়ে গেল নিগারদের।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পরেও রান তোলার গতি খুব একটা কমেনি তাদের। ওপেনার হেইলি ম্যাথুজের ২২ বলে ৩৪ , তিনে নামা শেমাইন ক্যাম্পবেলের ১৬ বলে ২১ ও ডিয়ান্ড্রা ডটিনের ৭ বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের নাহিদা আক্তার ও মারুফা আক্তার ১টি করে উইকেট নেন।

শারজায় আজকের ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ সালে সিলেটে ৩৬, ২০১৬ সালে চেন্নাইয়ে ৪৯ আর ২০১৮ সালে প্রভিডেন্সে ৬০ রানে হেরেছিল বাংলাদেশ। ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে জয়ের আশা নিয়েই নেমেছিল। নিগার সুলতানারা স্বপ্ন দেখছিলেন এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নারী দলের নড়বড়ে অবস্থার কারণে।

এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য ৬ উইকেটে জিতেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের স্বরূপটা ঠিকই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ২ উইকেটে ৩৩ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর জ্যোতির একার লড়াইয়ে ১০০ রান পার করতে পারে দল।। ২০তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৪ চারে ৪৪ বলে ৩৯ রান করেছেন জ্যোতি। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার দিলারা আক্তারের। ১৮ বলে ২ চারে ১৯ রান করেছেন দিলারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে তিন নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারির কাছ থেকে। ২২ বলে ২ চারে এই রান করেছেন সোবহানা।

এই বিশ্বকাপেই বাংলাদেশ নারী দলের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা তাজ নেহারকে নিয়ে বড় আশা ছিল। কিন্তু স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হতাশ করেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৬ রানে জেতা ম্যাচে তাজ নেহার মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন। ইংল্যান্ডের কাছে ২১ রানে হারা ম্যাচে তিনি ২০ বলে ২ চারে ১৫ রান করে রানআউট হয়েছেন। আজ ফিরেছেন ৫ বলে ১ রান করে।

বাংলাদেশের যে ৭টি উইকেট পড়েছে, তার ৬টিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার, একটি রানআউট। ৪ ওভারে ১৭ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার কারিশমা রামহারাক। অবধারিতভাবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। লেগ স্পিনার আফি ফ্লেচার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন অফ স্পিনার হেইলি ম্যাথিউস।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2025
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews