রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

বাসা-বাড়িতে গ্যাস দেয়া হবে, এটা মিথ্যা আশ্বাস

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২.৫৮ পিএম
  • ২৫২ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের ৪ হাজার এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। তাই এ মুহূর্তে বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হবে, এটা আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে মুহাম্মদ ফাওজুল কবির বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোনো কুপে পাওয়া যায়নি।

উপদেষ্টা বলেন, দেশে লুটপাট হয়েছে এটা আপনারা সবাই জানেন। অন্তর্বর্তী সরকারে থেকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে আমাদের সচিবরা দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো। এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকেন। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে তাদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুকসহ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশসন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews