শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

সেনা-র‌্যাবের পোশাকে ডাকাতি: গ্রেপ্তার ৫

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১.৫৫ পিএম
  • ২৪৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‍্যাবে) হাতে গ্রেপ্তার হয়েছে ৮ জন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) গ্রেপ্তার করছে তিনজনকে। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত। জব্দ করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহার করা মাইক্রোবাসও।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে শনিবার রাতে ব্যবসায়ী আবু বকর এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন বেসরকারি ব্যক্তিবর্গ এবং পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত।’

ব্যবহার করা মাইক্রোবাস জব্দ করা হয়েছে জানিয়ে মুনীম ফেরদৌস বলেন, ‘খোয়া যাওয়া প্রায় ৭ লাখ টাকা ও কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।’

র‍্যাবের কেউ জড়িত কিনা এমন প্রশ্নে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যাচাইবাছাই করছি। আমাদের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।

ওসি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews