রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

ঢাকা দক্ষিণ বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪.৩১ পিএম
  • ২৫৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সোমবার (১৪ অক্টোবর)দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় গোড়ান নবাবী মোড়, টেম্পু স্ট্যান্ডে এবং আগামী শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঢাকা মহানগরের ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা এবং রক্তের জন্য হটলাইন ও ওয়েবসাইট চালু করেছে বিএনপি,
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জান-মালের চিন্তা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন, কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।
রিজভী বলেন,ডেঙ্গুতে ইতোমধ্যে সরকারিভাবেই ২০০-এর অধিক মানুষ মারা গেছেন এবং প্রতিদিন ১০ থেকে ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ করা সম্ভব । এটি প্রতিরোধের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। তার ভাতিজা তাপস সিটিতে ডেঙ্গু ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।
তিনি বলেন, যে কোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে। সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে।বাংলাদেশে জাতীয়তাবাদী দল সমন্বিত ভাবে ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় দলের সামর্থ্য অনুযায়ী যতটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার ততটুকু তারা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews