শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

দেশেই আছেন মনিরুল

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১.২৪ পিএম
  • ২৩১ বার সংবাদটি পড়া হয়েছে

সময়সংবাদ ডেস্ক :

চলতি মাসে একটি গুঞ্জন ওঠে এবং রীতিমত বিভিন্ন গণমাধ্যমে তা খবর হিসেবেও প্রচার হয়েছে, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম গোপনে দেশ ত্যাগ করেছেন। তিনি নাকি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

খবরে আরও বলা হয়, মনিরুল ইসলাম চলতি মাসের ৬ অক্টোবর দেশ ছাড়েন। এমনকি এদেশের সংবাদ মাধ্যমে দিল্লিতে অবস্থানরত তার ছবিও প্রকাশ হয়েছিল।

এদিকে গতকাল সোমবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেসব খবরকে মিথ্যা প্রচার বললেন মনিরুল ইসলাম।

দেশ ত্যাগ প্রসঙ্গে মনিরুল ইসলাম জানান, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।

তিনি বলেন, ‘গত রবিবার রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেক দিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।’

দিল্লিতে অবস্থানরত ছবি প্রসঙ্গে মনিরুল বলেন, ‘২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম। পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।’

আত্মসমর্পণ করার প্রসঙ্গে তিনি জানান, তাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। এছাড়াও যেকোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করছেন। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে তিনি গ্রেপ্তার হতে রাজি। এছাড়া আত্মসমর্পণ করার কথাও মাথায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ২০২১ সালে এসবি শাখার প্রধান হয়েছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews