শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

কমলো ডিমের দাম

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২.৫৫ পিএম
  • ২৬৪ বার সংবাদটি পড়া হয়েছে
কমলো ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে আমদানিকৃত ডিম বাজারে আসা শুরু করেছে। এতে করে একদিনের ব্যবধানে ডজন প্রতি ২০ টাকা ২৫ টাকা কমেছে। গতকাল থেকেই বাজারে কমছে বিভিন্ন সবজির দাম। তবে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি, চাল।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে ও সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি ২০ টাকা করে কমে শসা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শিম ২৫০ টাকা, কেজিপ্রতি ১০ টাকা করে কমে কাঁচা মরিচ ২৭০ টাকা, পটল ৬০ টাকা ও করলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১৬০ টাকা, বেগুন মানভেদে ১১০-১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাকরোল ৭০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা, ধনে পাতার কেজি ২৫০ টাকা, কলার হালি ৪৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ থেকে ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৫০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ডজনপ্রতি ২৫ টাকা কমে সাদা ফার্মের ডিম ১৪৫ টাকা, ২০ টাকা কমে লাল ফার্মের ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২১০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০-২০৫ টাকা, সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা, দেশি মুরগি ৫২০-৫৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৬৫০-৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস কেজি প্রতি ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১১০-১২০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমন চাল ৭৫ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, ৬ কেজি ওজনের রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা, বাইম ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি কই ১২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরা ১৬৬০ টাকা, মিষ্টি জিরা ২৪০ টাকা, পাঁচফোড়ন ২০০ টাকা, রাঁধুনী ৫০০ টাকা, মেথি ১৫০ টাকা, চিনাবাদাম ১৬০ টাকা, কাজু বাদাম ১৬০০ টাকা, পেস্তা বাদাম ২৭৫০ টাকা, ত্রিফলা ১৫০ টাকা, জয়ফল ৮০০ টাকা, তেজপাতা ১৮০ টাকা, সাদা গোলমরিচ ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা, গোলমরিচ ১২০০ টাকা, ধনিয়া ২৫০ টাকা, সরিষা ১০০ টাকা, কিসমিস ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচ ৩৮০০ টাকা, কালো এলাচ ৩০০০ টাকা, লবঙ্গ ১৭০০ টাকা, জয়ত্রি ২৯০০ টাকা, পোস্তদানা ১৮০০ টাকা, আলুবোখারা ৫৫০ টাকা, দারুচিনি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়া ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়া ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে মসলার দামে ভিন্নতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews