বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

আল্টিমেটাম আউটসোর্সিং কর্মচারীদের

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৭.০৫ পিএম
  • ২৫৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
১৫ দিনের মধ্যে দাবি দাওয়া মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণ দাবিতে আন্দোলনকারীরা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস এ‌ তথ্য জানান।

এর‌ আগে‌ বিকেল ৩টার‌ দিকে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করতে আন্দোলনরত কর্মচারীদের সাত সদস্যের প্রতিনিধি দল‌ যমুনায় যায়।

সেখানে তাদের জানানো হয়, যত দ্রুত সম্ভব তাদের দাবির বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন ড. ইউনূস।

কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে এটি করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।’

তবে আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে সকাল ১০টায় শাহবাগের আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আউটসোর্সিং কর্মচারীরা। এতে রাজধানীর ব্যস্ততম এই মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews