রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

৩শ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮.৫৩ পিএম
  • ২৪৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদের নির্বাচনের কোনো তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ বাংলাদেশের ৩শ’ আসনেই প্রার্থী দেবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে ঝিনাইদহ গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নুর বলেন, এই সরকার আমাদেরই সরকার। আমাদের সরকারকে সহায়তা করতে হবে। তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে। এ সময় নিত্যপণ্যের দাম কমানোর তাগিদ দেন তিনি।

তিনি বলেন, আমাদের ওপর চরম নির্যাতন করা হয়েছে। ছাত্র আন্দোলনে সমানে থেকে নেতৃত্ব দিয়েছি। মার খেয়েছি, আটক হয়েছি, রিমান্ডেও নিয়েছে পুলিশ। সেখানেও অমানবিক নির্যাতন করা হয়েছে। তবুও আমরা মাথা নত করিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারে যারা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল সবাই ইচ্ছামতো লুটপাট করেছে। দেশের বাইরে সবার বাড়ি রয়েছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাড়াতে হবে।

এ সময় জুলাই আন্দোলনে যারা আহত ও নিহতের পেছনে দায়ী তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান নুর।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews