শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৫৪ জন

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১.৪৪ পিএম
  • ২৩০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
যুদ্ধের দ্বারপ্রান্তে থাকা লেবানন থেকে সোমবার প্রথম ধাপে দেশে ফিরেছেন সাত শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

সোমবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৪ নাগরিককে সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী বুধবার আরও ৬৫ জনের দেশে ফেরার কথা রয়েছে।

লেবাননে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের ফেরাতে এখন পর্যন্ত ১৭ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন খরচ করা হবে বলেও জানান তিনি।

সোমবার সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে লেবানন থেকে ফেরা ৫৪ জনকে অভ্যর্থনা জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেরত আসা বাংলাদেশিরা লেবাননে আবার যেতে না পারলে, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।

তিনি আরও বলেন, লেবাননে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের ফেরাতে প্রয়োজনীয় সবই করবে সরকার।

এদিকে দেশে ফেরা প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওম। লেবানন থেকে মোট ২০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সহায়তা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এসময় সেখানে উপস্থিত আইওএম এর অ্যাক্টিং চিফ অফ মিশন ফাতিমা নুসরাত গাজ্জালী বলেন, বাকি বাংলাদেশিদের ফেরাতে আইওএম বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে। তবে এটি খুব সহজ নয়। দুর্ভাগ্যজনক বিষয় যে লেবাননে অনেক বাংলাদেশিই আনডকুমেন্টেড। তবে বাংলাদেশ দূতাবাস এখানে ভালো কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews