শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিপেটা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫.১৬ পিএম
  • ২৪১ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে এবার সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী। বুধবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে তারা ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় ৫৩ জনকে।

পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে ৫ শতাধিক শিক্ষার্থী বুধবার বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস’, ‘বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’ এবং ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদল শিক্ষার্থী গেট ভেঙে ভেতরে ঢুকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। সেখান থেকে ৫৩ জনকে আটক করা হয়।

পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলে। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, “আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেয়া হয়েছে, অথচ আমরা ভালো লিখে আমাদের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়নের দাবি করছি।”

এর আগে ২০ আগস্ট শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষা ছাড়া সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা বলেছিলেন, “একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস ধরে ঝুলে থাকবে, তা কীভাবে হয়? আমাদের জানানো হয়েছিল ১১ সেপ্টেম্বর পরীক্ষা হবে, তাহলে ফলাফল প্রকাশের জন্য এত সময় কেন লাগবে?”

এদিকে, নিরাপত্তার জন্য সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি ফটকে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় সচিবালয়ে প্রবেশ-বাহির বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews