রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

বাফুফের নতুন সভাপতি তাবিথ

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭.১৯ পিএম
  • ২১১ বার সংবাদটি পড়া হয়েছে
বাফুফের সভাপতি তাবিথ

সময় সংবাদ ডেস্ক :

প্রথমবারের মতো দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সভাপতির দায়িত্ব পেলেন তাবিথ আউয়াল। এর মধ্য দিয়ে দেড় দশকের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার বাফুফের বার্ষিক সাধারণ সভার পর ভোটের লড়াইয়ে নিরঙ্কুশ জয় পান তাবিথ। দিনাজপুরের তৃণমূল সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরিকে ১২৩-৫ ভোটে হারান একাধারে ব্যবসায়ী, রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব তাবিথ।

দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান।

২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার সর্বোচ্চ পদে বসবেন তিনি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। তবে ভোটের দিন আসেন ১২৮ জন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2025
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews