শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত!

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২.১৫ পিএম
  • ২৫৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:

গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই নাকি দলের নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে এই খবর।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা তাদের এই খবরটি নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলকে নেতৃত্বে দিতে পারবে না সে।’

গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল শান্তকে। এর আগেই অবশ্য ওয়ানডে ও টেস্টে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবং আগামী বৈশ্বিক টুর্নামেন্ট- চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁর অধিনায়কত্ব করার কথা ছিল।

কিন্তু এখন নাকি, নাজমুল বোর্ডকে জানিয়ে দিয়েছেন অধিনায়কত্ব থেকে সরে যেতে চান। এখন শুধু বোর্ড সভাপতি ফারুক আহমেদের অনুমতির অপেক্ষা।

ক্রিকবাজের কাছে এ খবরের সত্যতা স্বীকার করেছেন শান্ত নিজেই, ‘দেখা যাক কী হয়, আমি এখনো বিসিবি সভাপতির জবাবের অপেক্ষায় আছি।’

এক শীর্ষ বিসিবি পরিচালক নাকি এই সিদ্ধান্ত পরিবর্তন করানোর চেষ্টা করছেন। তবে শান্ত নাকি নিজের সিদ্ধান্তে অটল। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নাজমুল টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পরিবর্তন করে তিন ফরম্যাট থেকেই সরে যেতে চেয়েছিলেন।

গত কিছুদিন ধরে ব্যাট হাতে ভালো করছেন না শান্ত। ফলে তাঁর অধিনায়কত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে এক শীর্ষ বিসিবি পরিচালক নাকি এই সিদ্ধান্ত পরিবর্তন করানোর চেষ্টা করছেন। তবে শান্ত নাকি নিজের সিদ্ধান্তে অটল। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নাজমুল টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পরিবর্তন করে তিন ফরম্যাট থেকেই সরে যেতে চেয়েছিলেন।

গত কিছুদিন ধরে ব্যাট হাতে ভালো করছেন না শান্ত। ফলে তাঁর অধিনায়কত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিসিবির আরেক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, নাজমুল যদি কোনোভাবেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তাহলে অনূর্ধ্ব-১৯ দলে তাঁর অধিনায়ক থাকা মেহেদী হাসান মিরাজকে টেস্টের অধিনায়ক করা হবে। আর ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া তাওহিদ হৃদয়কে করা হবে টি-টোয়েন্টি অধিনায়ক।

শান্তর অধীনে ৯ টেস্ট খেলে তিনটি জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয় ছিল পাকিস্তানের মাটিতে। তাঁর অধীনে ৯ ওয়ানডেতেও জয় তিনটি। টি-টোয়েন্টিতে তাঁর অধীনে জয়ের হার আরেকটু বেশি বাংলাদেশের। ২৪ ম্যাচে ১০টিতে জয়ী হয়েছেন শান্ত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews