মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ইসরায়েলি হামলায় ইরানে নিহত সংখ্যা বাড়ল

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৩.৪৩ এএম
  • ৩৪৯ বার সংবাদটি পড়া হয়েছে
ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা আরও বাড়ল।

সময় সংবাদ ডেস্ক :

ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা আরও বাড়ল।ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে মোট চারজন ইরানি সেনা প্রাণ হারাল। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। খবর আলজাজিরার।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার (২৬ অক্টেবার) রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।

এর আগে শুক্রবার গভীর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়। এই ঘটনার পর ইরানের এয়ার ডিফেন্স শনিবার একটি বিবৃতিতে জানায়, ভোরে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলায় বাধা দিয়েছে এবং সফলভাবে আগ্রাসনের মোকাবিলা করেছে। তবে কিছু এলাকায় সীমিত আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে জনগণকে ঐক্য ও শান্ত থাকার আহ্বানও জানানো হয়।

পরে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সূত্রের বরাতে জানায়, তেহরানে এখন পর্যন্ত ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কোনো সামরিক কেন্দ্রে হামলা হয়নি। সূত্রগুলোর দাবি, ইরানের রাজধানীর পশ্চিম ও দক্ষিণে আইআরজিসির কোনো সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে তেহরানের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দারা।

এই হামলার খবর সামনে আসার পর ইরানের সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য উড়োজাহাজ উঠানামা স্বাভাবিক করেছে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews