শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

মোহাম্মদপুরে ২৭ কিশোর গ্যাংয়ের ১৯৭ জন গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১.৫১ এএম
  • ২৫৩ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদপুর ও আশপাশে গত কয়েকদিনে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিলো পুলিশ ও র‍্যাব। রাতে এক ব্রিফিংয়ে এসব জানান সেনা কর্মকর্তা নাজিম। অভিযানে ২৬২ রাউন্ড গুলি, ১৯ পদের মাদক, ১টি গ্রেনেড উদ্ধারের কথাও জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত কয়েকদিনের খবরে এলাকাবাসী উদ্বিগ্ন। মিনি সুপার শপে ডাকাতির ঘটনায় আমরা ডাকাতির মূলহোতা আসলামকে গ্রেপ্তার করেছি। এসময় ছিনতাই করা অবস্থায় আমরা ৩ জনকে গ্রেপ্তার করেছি। এরপর আইনি প্রক্রিয়ায় আমরা মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি। এখন পর্যন্ত মোহাম্মপুর এলাকা থেকেই ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, এইসকল কিশোর গ্যাংয়ের কাছ থেকে এখন পর্যন্ত ৭৫ থেকে ৮০টির ওপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এগুলো মোহাম্মপুর থানা, আদাবর থানাও শেরেবাংলা থানায় হস্তান্তর করেছি। কিছু অস্ত্র তারা লুট করেছে, আবার কিছু অস্ত্র তাদের কাছে এর আগেই ছিলো। বিভিন্ন গ্যাং লিডারদের মাধ্যমে এসকল অস্ত্র তাদের কাছে এসেছে।

এই সেনা কর্মকর্তা বলেন, জেনেভা ক্যাম্পে এই নিয়ে আমাদের ৬টি অপারেশন হলো। আমরা প্রতিটা গলিতে গিয়ে যাদের হাতেনাতে পেয়েছি তাদের মধ্যে অনেকের কাছে অস্ত্র পেয়েছি। এতদিন যে কয়জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই জেনেভা ক্যাম্পের।

আটকদের মধ্য প্রায় ১৫ থেকে ১৬ গডফাদার, লিডার রয়েছে। তারা চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্মে জড়িত। এলাকাবাসীকে শান্তিতে রাখতে এই অভিযান অব্যাহত রাখবে সেনাবাহনী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews