রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

লগি-বৈঠা দিয়ে হত্যাকারী আ.লীগের বিচারের দাবিতে পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭.৩৯ পিএম
  • ২৫৮ বার সংবাদটি পড়া হয়েছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

“টেকনাফ থেকে তেতুলিয়া, জামায়াত আছে দেশ জুড়িয়া” গত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে জামায়াত-শিবির কর্মীদের ওপরে সন্ত্রাসী আ.লীগের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ১৮ বছর পরে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

সোমবার (২৮ অক্টোবর) বাদ আসর পাথরঘাটার শহীদ আবু সাঈদ চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“নারায়ে তাকবির, আল্লাহু আকবর” “সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না” “আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো” “বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ” এ ধরনের স্লোগানে মুখরিত করে আসর নামাজ শেষে কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের হয়ে পাথরঘাটা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ চত্বরে সকলে সমাবেত হয়ে উপজেলা আমীর মো. শামীম আহসান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা নায়েবে আমির মাও. আবু জাফর মোহাম্মাদ সালেহ, পাথরঘাটা উপজেলা আমীর মো. শামীম আহসান, পৌর আমীর হাফেজ মাও. মাসুদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর সভাপতি হাফেজ রাকিব হাসান ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান খান।

এ সময় অগ্নি ঝাড়া বক্তব্যে সকলকে স্বরণ করিয়ে বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় তৈরি করে শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ করেছে বর্তমান বাংলাদেশের স্বৈরাচার খ্যাত ফ্যাসিস্ট আ.লীগ সরকার ও তার দোসররা। তারা আরও বলেন ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে তৎকালীন আ.লীগ প্রধান শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে ১৪ টি তাজা প্রাণ কে হত্যা করে তাদের লাশের ওপরে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এদিনেই সংগঠিত হয়েছিল।

আ.লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সে দিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর যে পৈশাচিক হামলা চালিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। লগি-বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে বাংলাদেশ জামায়ােত ইসলামী ও ছাত্রশিবিরের ১৪ জন কর্মীকে পিটিয়ে মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিলো তারা।

এ ঘটনা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছিলো। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়। ঐতিহাসিক ২৮ শে অক্টোবর কে স্মরণ করে বর্তমান বাংলাশের সরকারের প্রতি খুনি, সন্ত্রাসী, স্বৈরাচার আ.লীগের কঠিন বিচারের দাবি জানান নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews