শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১১.০২ পিএম
  • ২৮৩ বার সংবাদটি পড়া হয়েছে
চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল

। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা।

এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।

খেলায় দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল দেয় দুই দল। ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নিয়েছেন মনিকা চাকমা। তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপাল সমতায় ফেরে। এরপর ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।বাম প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি প্রতিপক্ষের গোলরক্ষক। বল ঠাঁই পায় জালে।

খেলার প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বাংলাদেশ শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল। নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটে সুযোগ এসেছিল তহুরার সামনে। তহুরার শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় নেপাল।

১০ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল নেপাল। আমিশা কার্কির শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলে মাঝে মধ্যে রক্ষণ ফাঁকা হয়ে যায়। তা কাজে লাগানোর চেষ্টা করছে নেপালের আক্রমণভাগের খেলোয়াড়রা।

২৭ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন নেপালের আমিশা। কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। এ সময় রক্ষণে দৃঢ়তা দেখিয়ে বাংলাদেশ নিজেদের রক্ষা করে।

৩৩ মিনিটে নেপাল বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মারিয়া মান্দার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews