মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস উপদেষ্টার

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.১৬ পিএম
  • ২১০ বার সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ফুটবলে যত সাফল্য তার প্রায় সবটাই মেয়েদের হাত ধরে। এই নিয়ে পরপর দুবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। কিন্তু সেই মেয়েরাই নানাভাবে অবহেলিত। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়া—এমন নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে শনিবার (২ নভেম্বর) সকালে সাফে বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার।

সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৫ সদস্যের টিমের সঙ্গে নাস্তাও করেন উপদেষ্টা। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে।

আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাফজয়ী নারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি সব নারী ফুটবলারদের কথা শুনেছেন। সবার কথা লিখিত আকারে চেয়েছেন। খেলোয়াড়রা লিখিত আকারে জমা দিবেন। তিনি আরও উৎসাহ দিয়েছেন মেয়েদের। যাতে মেয়েদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকে।

নারী ফুটবলারা তাদের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তিনিসহ আমরা সবাই নারী ফুটবল টিমের সঙ্গে নাস্তা করেছেন। তাদের সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’

এরপর ক্রীড় উপদেষ্টা বলেন, ‘মেয়েরা আবাসন সমস্যা, ক্যাম্পের সমস্যা, বেতন, অনুশীলন—এ সকল বিষয় নিয়ে স্যারের (প্রধান উপদেষ্টা) সঙ্গে খোলামেলা কথা বলেছেন। সবকিছুই লিখিতভাবে তারা জমা দিবেন তারা। আমি সেটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। আমি জানি যে, তাদের দুই মাসের বেতন বাকি আছে। এতদিন বাফুফে সভাপতি সালাউদ্দিন ছিল। এখন নতুন কমিটি এসেছে। আশাকরি সমাধান হবে বিষয়টি।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews