মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বাজারে ৬০-৮০ টাকার কমে সবজি নাই

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১.১৮ পিএম
  • ২৪৩ বার সংবাদটি পড়া হয়েছে
শীতের সবজি, ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :
বাজারে সবজির মধ্যে একমাত্র কম দামের পেঁপে। কেজি ৪০ থেকে ৫০ টাকা। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকায় আটকে আছে। তবে বাজারে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় রয়েছে গোল বেগুন, করোলা, শিম, বরবটি ও কাঁকরোল।

এগুলোর প্রতি কেজি ১০০ টাকা হলেও টমেটো, গাজর যথাক্রমে ১৬০ ও ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে সবজির এমন দাম দেখা গেছে।

দাম এমন চড়া থাকায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতারা বলছে, এখন বেশির ভাগ সবজির মৌসুম শেষ, শীতে নতুন করে সবজি ওঠার সময় আসছে সামনে। তাই বাজার দর একটু বেশি।

আজকের বাজারে গোল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, করোলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ১০০ টাকা, কচুর মুখি কেজি ৮০, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৮০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মহাখালী বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম। তিনি বলেন, রাজধানীতে শীত আসছে আসছে ভাব। এই সময় সবজির দাম থাকবে সবচেয়ে কম। অথচ বাজারে বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা বা তার ওপরে। কিছু সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কিছুদিন আগেও এর সবগুলোর দাম আরও বেশি ছিল। অথচ এই সময়ে এসে সবজির দাম অনেক কম থাকার কথা। এত দাম দিয়ে যদি সবজি কিনতে হয়, তাহলে অন্য পণ্য কিনবো কীভাবে?

টানা দুই দফা কমল স্বর্ণের দাম
টানা দুই দফা কমল স্বর্ণের দাম
বিস্তারিত পড়ুন
দাম কমেছে সব ধরনের সবজির, চড়া দামে বিক্রি হচ্ছে শাক
রাজধানীর মালিবাগ বাজারের আরেক ক্রেতা সাইদুর রহমানও একই ধরনের অভিযোগ জানিয়ে বলেন, বিক্রেতারা বলছে আগের চেয়ে সবজির দাম কমেছে। হ্যাঁ কমেছে সেটা ১৪০/১৫০ টাকা থেকে ১০০ টাকায় নেমেছে।

কিছু সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এটাকে তো সবজির দাম কমেছে বলা যায় না। বরং সবজির দামের ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতাদের বাজারদর নিয়ে এমন আপত্তি, ভোগান্তি তবুও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনোই দেখলাম না।

এদিকে সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। বাজারের সাত-আট ধরনের সবজির দাম ১০০ টাকা বা তার চেয়ে কিছুটা বেশি। বাকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কম।

কারওয়ান বাজার থেকে পাইকারি সবজি কিনে এনে খুচরা বাজারে বিক্রি করেন আলমগীর হোসেন। সবজির দাম বিষয় তিনি বলেন, এই সময় বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে যায়, নতুন করে সবজি ওঠার অপেক্ষায় আছেন কৃষকরা।

সেই কারণে সবজির দাম একটু বেশি যাচ্ছে। আবার একেবারে নতুন কিছু সবজি উঠেছে বাজারে সেগুলোর দামও কিছুটা বেশি। তবে শীত চলে আসলে, নতুন সব সবজি বাজারে উঠবে তখন সবজির দাম অনেক কমে যাবে। এখন বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, সে কারণেই বাজার কিছুটা বাড়তি যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews