শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

আফগানদের ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮.০৯ পিএম
  • ২৪৩ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ দল

সময় সংবাদ প্রতিবেদক :
সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে এই ম্যাচ মিস করেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজের ব্যাট থেকে আসে ৬৬ রান।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। এরপর পিচে ধরে রাখতে পারেননি তামিমও। পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে কাভার পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। ১৯ রান করেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্তর বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হোসেনও। ৭ বলে ৪ রান করে রান আউট হন তিনি। এতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।

পঞ্চম উইকেটে মিরাজ-হৃদয়কে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। ১৪ বলে ৭ রান করে রশিদ খানের প্রথম শিকার হন এই ডান হাতি ব্যাটার। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হিসেবে সদ্য অভিষেক করা মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়ে লম্বা স্কোরের দিকে এগোতে থাকে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ৬৬ রানে ক্যাচ আউট হন মেহেদী হাসান মিরাজ। জাকের আলিও সুবিধা করতে পারেননি। ১ রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে কট আউট হয়ে পেভিলিয়নে ফেরত যান। ইনিংসের শেষ বলে শতরান থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৮ রানে রান আউটের শিকার হন তিনি। বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানে।

আফগানিস্তানের পক্ষে ৩৭ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আজমতউল্লাহ ওমরজাই। এ ছাড়া ১টি করে উইকেট পান মোহাম্মদ নবি ও রশিদ খান।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews