মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

ঢাকায় সব বাস চলবে ‘নগর পরিবহনের’ আওতায়

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০.১৩ পিএম
  • ১৯৮ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস চলবে ‘ঢাকা নগর পরিবহনের’ আওতায়। তবে বাসগুলোর মালিকানা থাকবে কোম্পানিগুলোর কাছে। নগর পরিবহনের আওতায় বাস পরিচালনার জন্য কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে।

ঢাকার যানজট নিরসন এবং যাত্রীদের আরামদায়ক পরিবহনসেবা দিতে পুনরায় ঢাকা নগর পরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

প্রশাসক নজরুল ইসলাম বলেন, ঢাকায় পরিবহনব্যবস্থার সমস্যার কোনো শেষ নেই। এসব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, তাকে কাজে লাগিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশা করেন।

নগর পরিবহনের বাস কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পরে কোম্পানিগুলোর মাধ্যমে রুট (চলাচলের শুরু ও শেষের গন্তব্য) ঠিক করে দেওয়া হবে। এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর আরেকটি সভা আছে।

সভার আগে কমিটি সুপারিশগুলো দেবে। সেই সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চালক ও সহযোগীদের মধ্যে প্রতিযোগিতা বন্ধে বাসভাড়া পরিশোধের জন্য র‍্যাপিড পাস কিংবা অনলাইনে পরিশোধের পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।

এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আক্তার সাংবাদিকদের বলেন, নগর পরিবহনের অধীন বাস চালানোর জন্য বাস কোম্পানিগুলোর কাছে আবেদন চাওয়া হয়েছিল। এতে বিপুল পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। যে বাস কোম্পানি যে রুটে বাস চালাচ্ছে, সেই রুটেই যাতে চালাতে পারে, এমন পরিকল্পনার কথা ভাবছেন বলেও জানান তিনি।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে পরিবহন-বিশেষজ্ঞ সালেহ উদ্দিন বলেন, ফুটপাত সব সময়ই যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে হাঁটতে সুযোগ দিতে হবে। ফুটপাত দখলমুক্ত করে বাজার-ঘাট সরিয়ে দিলে ৬০ শতাংশ মানুষ রিকশায় চলাচল বাদ দিয়ে হেঁটে চলবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews