রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

ঢাকা-ময়মনসিংহ সড়কে শক্ত অবস্থানে শ্রমিকরা

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২.৪৬ পিএম
  • ২০৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক :
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গত ৪৮ ঘণ্টা ধরে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর সদস্যরা দফায় দফায় শ্রমিকদের সাথে আলাপ করলেও শ্রমিকরা তাদের কথা প্রত্যাখ্যান করেছেন। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র প্রভাব পড়েছে শিল্পায়নেও।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ি এলাকা ঘুরে মহাসড়কে তীব্র জনদুর্ভোগ দেখা গেছে। আন্দোলনের জেরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোট ৪০ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। তবে ট্রাফিক পুলিশ জানান, ঢাকায় বাহির এবং প্রবেশের প্রধান অংশ বন্ধ থাকায় পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, গত শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকার টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এরপর থেকে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলরত পরিবহন চালক, যাত্রী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে শ্রমিক আন্দোলনের জেরে সড়কে এমন অস্থিরতা সৃষ্টির কারণে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কথা বললেও এখনো কোন সুরাহা করতে পারেনি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বার্তা২৪.কমকে বলেন, শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। তারা এখনো শক্ত অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছে। গত দুই দিন ধরে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প সড়কে যানবাহন চলছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews